সংস্কৃত হাতেখড়ি: শুরু থেকে শেখার ধাপগুলো

দেবভাষা সংস্কৃত শেখার যাত্রায় আপনাকে স্বাগতম। আপনি যদি একেবারে শুরু থেকে শুদ্ধভাবে সংস্কৃত ভাষা শিখতে চান, তবে এই পেজটি আপনার জন্য। এখানে আমরা অত্যন্ত সহজভাবে এবং ধাপে ধাপে সংস্কৃত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের উচ্চারণ থেকে শুরু করে লিখন পদ্ধতি পর্যন্ত সবকিছু সাজিয়েছি। নিচের ধাপগুলো অনুসরণ করে আজই আপনার সংস্কৃত শিক্ষার শুভ সূচনা করুন। শিখতে এবং অনুশীলন করতে নিচের ধাপগুলোতে ক্লিক করুন।

ধাপ ১: উচ্চারণসহ সংস্কৃত স্বরবর্ণগুলো দেখুন।

ধাপ ২: উচ্চারণসহ সংস্কৃত ব্যঞ্জনবর্ণগুলো দেখুন।

ধাপ ৩: সংস্কৃত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লিখন অনুশীলন করুন।

ধাপ ৪: স্বরবর্ণের কার-চিহ্ন বা মাত্রাযোগে সংস্কৃত ব্যঞ্জনবর্ণ দেখুন ও লিখন অনুশীলন করুন

ধাপ ৫: সংস্কৃত যুক্তবর্ণ দেখুন ও লিখন অনুশীলন করুন

ধাপ ৬: প্রাথমিক সংস্কৃত শব্দ গঠন দেখুন ও লিখন অনুশীলন করুন

আসন্ন কোর্সসমূহ (Upcoming Courses)

পরমাত্মা বিদ্যাপীঠের সাথে আপনার আধ্যাত্মিক ও ভাষাগত শিক্ষার যাত্রা শুরু করুন।

Sanskrit Level 1

সংস্কৃত প্রবেশিকা (Sanskrit Praveshikā)

সম্পূর্ণ শিক্ষানবিসদের জন্য – যারা এর আগে কখনো সংস্কৃত পড়েননি

  • দেবনাগরী লিপি চেনা ও সঠিক উচ্চারণ শেখা
  • স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, মাত্রা ও যুক্তাক্ষর
  • নমস্কার, প্রার্থনা, শুভেচ্ছা বাক্যাদি সংস্কৃতে বলা
  • সহজ শ্লোক ও ছোট কবিতা পড়া
  • সাধারণ দৈনন্দিন শব্দ ও ছোট ছোট বাক্য গঠন

সংস্কৃত মাধ্যমিক (Sanskrit Mādhyamika)

যারা প্রবেশিকা (বা সমতুল্য মৌলিক জ্ঞান) সম্পন্ন করেছেন তাদের জন্য পরবর্তী ধাপ

  • সন্ধি, সমাস, কারক – ব্যাকরণের মূল নিয়ম
  • বিভিন্ন ধাতু (ক্রিয়াপদ) ও লকার (কাল)
  • মধ্যম স্তরের শব্দভান্ডার ও বাক্য রচনা
  • গীতা, রামায়ণ, সুভাষিত ও সহজ গদ্য-পদ্য পড়া
  • সংস্কৃতে ছোট অনুচ্ছেদ লেখা ও সরল অনুবাদ করা

শ্রীমদ্ভগবদ্গীতা (Srimad Bhagavad Gita)

জীবন, কর্ম, ভক্তি ও আত্মজ্ঞানের অমর দর্শন – শ্লোক থেকে জীবনের প্রয়োগ পর্যন্ত

  • ১৮টি অধ্যায়ের প্রতিটি শ্লোকের শব্দার্থ, সঠিক উচ্চারণ ও বাংলা ব্যাখ্যা
  • কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগের ব্যবহারিক শিক্ষা
  • আধুনিক জীবনযাপনে গীতার শিক্ষা কীভাবে প্রয়োগ করা যায়
  • প্রতি অধ্যায় শেষে আলোচনা, চিন্তন ও আত্ম-প্রশ্ন গীতার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার একটি পূর্ণাঙ্গ যাত্রা।